ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে রওনা হলো ত্রাণবাহী নৌকার বহর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে রওনা হলো ত্রাণবাহী নৌকার বহর

স্পেনের বার্সেলোনা থেকে রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে গাজার উপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নৌকার বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।

নৌকার ক্রুদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন অধিকার কর্মী, সহায়তা কর্মী ও সাধারণ মানুষ। নৌকার যাত্রার কয়েক ঘণ্টা আগে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থানবার্গ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বক্তৃতা দেন।
থানবার্গ বলেন, “ইসরায়েল তাদের গণহত্যার উদ্দেশ্য সম্পর্কে খুব স্পষ্ট। তারা ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলতে চায় এবং গাজা উপত্যকা দখল করতে চায়। কিন্তু রাজনীতিবিদ ও সরকারগুলো আন্তর্জাতিক আইন বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।
এর আগে গাজায় জাহাজে ত্রাণ পৌঁছে দেওয়ার দুই প্রচেষ্টায় ইসরায়েল বাধা দিয়েছে। জুন মাসে, গাজা থেকে ১৮৫ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলি বাহিনী ১২ জন কর্মীকে আটক করে। সেই সময় থানবার্গসহ নৌকার যাত্রীরা আটক হন এবং শেষ পর্যন্ত বহিষ্কৃত হন।