ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ বললেন ভারত ভেঙে ছোট দেশ তৈরি করতে হবে! খালিস্তান ও অঞ্চলের ভাগাভাগি নিয়ে তোলপাড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ বললেন ভারত ভেঙে ছোট দেশ তৈরি করতে হবে! খালিস্তান ও অঞ্চলের ভাগাভাগি নিয়ে তোলপাড়

অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুনথার ফেলিঙ্গার ভারতের বিভাজনের দাবি জানিয়েছেন। তিনি বলছেন, ভারতকে ছোট ছোট দেশে ভাগ করে ‘পুরনো অবস্থায় ফিরিয়ে আনা’ উচিত। নিজের এক্স (টুইটার) পোস্টে তিনি ভারতের উত্তর অংশকে খালিস্তান হিসেবে চিত্রিত করেছেন, পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ু আলাদা পতাকার রঙে দেখানো হয়েছে।

ফেলিঙ্গার আরও বলেন, নরেন্দ্র মোদী রাশিয়ার পৃষ্ঠপোষক এবং রাশিয়ার সাথে বন্ধুত্বের কারণে ভারতকে মুক্ত খালিস্তানের দিকে নিয়ে যেতে হবে। তিনি শিখ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছেন কীভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে এবং ভারতের জনগণকে মোদীর প্রভাব থেকে মুক্ত করা যায়।

খালিস্তান আন্দোলন ১৯৮০ সালে পাঞ্জাব প্রদেশে শিখদের স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে শুরু হয়েছিল। বিশেষ অভিযান ও সহিংসতার পর ভারত এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে শিখরা বিভিন্ন দেশে ‘খালিস্তান’ প্রচারণায় সক্রিয় থাকলেও ভারতে সংগঠন তুলনামূলকভাবে সীমিত।