এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার পার্লামেন্টে ভোটে ৪৯২ সদস্যের মধ্যে ৩১১ ভোটে জয়ী হয়ে তিনি পেতংতার্ন সিনাওত্রার স্থলাভিষিক্ত হলেন। ৫৮ বছর বয়সী অনুতিন আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত ২০২২ সালে গাঁজা আইন সিদ্ধ করার প্রতিশ্রুতির জন্য পরিচিত।
অনুতিন এই মুহূর্তে সর্ববৃহৎ বিরোধী দল পিপলস পার্টির ১৪৩ আসনের সমর্থন পেয়েছেন, তবে পার্লামেন্টকে চার মাসের মধ্যে ভেঙে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। আদালতের রায়ে মাত্র এক বছরের শাসনের পর পেতংতার্ন বরখাস্ত হন। অনুতিন সীমান্ত সংক্রান্ত বিরোধে সিনাওত্রা পরিবারের প্রতি আপত্তি জানিয়ে তাদের সমর্থন ত্যাগ করেন।