ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নাসুমকাণ্ডে মুখ খুললেন মুমিনুল হক: “মাঠের পারফরম্যান্স নিয়ে ভাবা উচিত, ব্যক্তিগত জীবন নয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম

নাসুমকাণ্ডে মুখ খুললেন মুমিনুল হক: “মাঠের পারফরম্যান্স নিয়ে ভাবা উচিত, ব্যক্তিগত জীবন নয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তার বাবা আক্কাস আলী এখন মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন।

এই ঘটনার পর নানা ধরনের সমালোচনা ও মন্তব্য ছড়িয়ে পড়ে। সেই ইস্যুতে টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বলেন, “মাঠের পারফরম্যান্সই আলোচনার বিষয় হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নয়। আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।”

নাসুম নিজেও বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। বাবাকে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছি, তিনি নিজের মতো কাজ করছেন। এ নিয়ে আমার আর কিছু করার নেই।”

এর আগে ২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে পড়েছিলেন। সিলেট জেলার সন্তান হিসেবে নিজেকে দাবি করে তিনি জেলা ক্রীড়া সংস্থার নিষেধাজ্ঞার যৌক্তিকতাও প্রশ্ন করেছিলেন।