এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ইউএস ওপেনের পুরুষ একক ফাইনালে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। সেমিফাইনালে আলকারাজ Novak Djokovicকে পরাজিত করে ফাইনালে ওঠেন, আর সিনার কানাডিয়ান ফেলিক্সকে হারিয়ে স্থান নিশ্চিত করেন।
এটি তাদের টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। রোল্যান্ড গ্যারোসে আলকারাজ জয়ী হন, পরে উইম্বলডনে সিনার সেই হারের প্রতিশোধ নেন। এবারের লড়াই শুধু ট্রফি নয়, বরং বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান নিয়েও হবে তাদের মহাযুদ্ধ।