ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিসিসিআইয়ের ক্যাশবক্স ভরা! মাত্র ৫ বছরে আয় বেড়েছে ১৫ হাজার কোটি টাকা 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম

বিসিসিআইয়ের ক্যাশবক্স ভরা! মাত্র ৫ বছরে আয় বেড়েছে ১৫ হাজার কোটি টাকা 

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই আবারও রেকর্ড গড়ল আয়ের খাতায়। ২০২৩-২৪ অর্থবর্ষে বোর্ডের আয় হয়েছে ৪১৯৩ কোটি টাকা। সব মিলিয়ে এখন ভাঁড়ারে জমেছে প্রায় ২০,৬৮৬ কোটি টাকা। অর্থাৎ গত ৫ বছরে বেড়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

২০১৮-১৯ সালে যেখানে বোর্ডের হাতে ছিল ৬,০৫৯ কোটি টাকা, সেখানে ২০২৪ অর্থবর্ষ শেষে দাঁড়িয়েছে ২০,৬৪৬ কোটিতে। এই সময়ে আয়ের বৃদ্ধি হয়েছে ১৪,৬২৭ কোটি টাকা।

তবে গত বছর প্রত্যাশামতো আয় হয়নি। মিডিয়া স্বত্ব থেকে আয় কমে দাঁড়িয়েছে ৮১৩.১৪ কোটি টাকায়, যেখানে ২০২২-২৩ সালে আয় ছিল ২৫২৪.৮০ কোটি টাকা। কারণ সেই বছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। বিদেশ সফরের আয়ও কমে গেছে ৬৪২.৭৮ কোটি থেকে ৩৬১.২২ কোটিতে।

এদিকে, বোর্ড ২০২৩-২৪ সালে আয়কর বাবদ দিয়েছে ৩১৫০ কোটি টাকা। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালের দিন বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভায় এ হিসেব রাজ্য বোর্ডগুলোর সামনে তুলে ধরা হবে। সেদিনই বোর্ড সভাপতিসহ শীর্ষ পদে নির্বাচনও হবে আলোচনার কেন্দ্রে।