এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে চলা বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশজুড়ে বিক্ষোভ চলাকালীন অন্তত ১৯ জন নিহত হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় উত্তেজিত জনতা রাজনৈতিক নেতাদের বাসভবন ভাঙচুর ও আগুন ধরায়। ওলি বলেন, সংকটের সংবিধানসম্মত সমাধানের জন্য পদত্যাগ অপরিহার্য। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধান এখন দেশের জন্য জরুরি।