ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেপালে জেন জি আন্দোলনের বিজয়: পার্লামেন্টে ‘বিজয় পতাকা’ উত্তোলন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

নেপালে জেন জি আন্দোলনের বিজয়: পার্লামেন্টে ‘বিজয় পতাকা’ উত্তোলন

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে জেন জি আন্দোলনের চাপে।

সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা কাঠমান্ডুর ফেডারেল পার্লামেন্টে প্রবেশ করে, ভাঙচুর ও ‘বিজয় পতাকা’ উত্তোলন করে। পার্লামেন্ট ভবন এখন আন্দোলনের প্রতীক, যেখানে ছাত্র-জনতার জবরদস্তি শেষে সরকার পতন ঘটে।