এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের আইসিসি ট্রফি জয়ী কাপ্তান আকরাম খান এবার বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না। প্রধান কারণ তার ভাতিজা তামিম ইকবাল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।
চাচা আকরাম বলেন, “একই পরিবারের দুইজন বোর্ডে থাকা উচিত নয়। তামিম আমার ছোট, আমার ছেলের মতো। তাই আমি সরে এসেছি। তিনি যদি সভাপতি হন, সেটা দেখতেও ভালো লাগে।”
এবার বিসিবি নির্বাচন উত্তাপের মুখে। তামিমের ঘোষণা ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের লড়াই জাতীয় ক্রিকেটের সমর্থকদের জন্য উত্তেজনা তৈরি করেছে। আকরাম আশা প্রকাশ করেছেন, যেই জিতুক না কেন, দেশের ক্রিকেট উন্নয়নের কাজ হবে।