ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দোহায় ইসরাইলের ভয়াবহ হামলা: কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন, হামাস নেতাদের নিশানা! কালো ধোঁয়া, বিস্ফোরণ, আন্তর্জাতিক নিন্দা 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

দোহায় ইসরাইলের ভয়াবহ হামলা: কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন, হামাস নেতাদের নিশানা! কালো ধোঁয়া, বিস্ফোরণ, আন্তর্জাতিক নিন্দা 

কাতারের রাজধানী দোহায় তীব্র হামলা চালিয়েছে ইসরাইল। হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), খবর আল-জাজিরার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় বিকালে একের পর এক বিস্ফোরণ ঘটে। আকাশে দেখা যায় কালো ধোঁয়ার কলোৎপাত।

বিস্ফোরণের কয়েক মিনিট পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছে। তবে, কোন নেতাকে ঠিক লক্ষ্য করা হয়েছে, তা জানায়নি তারা।

বছর ধরে হামাসের শীর্ষ নেতারা গাজা উপত্যকার বাইরে রাজনৈতিক সদর দপ্তর হিসেবে দোহা ব্যবহার করে আসছেন।

একই সময়, মার্কিন সিএনএনকে এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন, দোহায় তাদের আলোচক দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন ও বিধির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে, আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ এবং কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ বরদাশত করা হবে না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।