ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেপালে বিস্ফোরক আন্দোলন! পার্লামেন্ট ও রাষ্ট্রপতি ভবনে আগুন, সাবেক প্রধানমন্ত্রী প্রণীত হত্যাকাণ্ডে দেশ শকড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

নেপালে বিস্ফোরক আন্দোলন! পার্লামেন্ট ও রাষ্ট্রপতি ভবনে আগুন, সাবেক প্রধানমন্ত্রী প্রণীত হত্যাকাণ্ডে দেশ শকড

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শত শত বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে প্রবেশ করে অগ্নিসংযোগ করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাসে’ও তারা আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসি জানিয়েছে, ভবনের একটি অংশ থেকে ধোঁয়া উঠে আসছে। দুঃখজনকভাবে, এই সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী পুড়িয়ে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সংসদ চত্বরে ঘোরাফেরা করছে। কেউ কেউ বাগান থেকে গাছপালা উপড়ে নিচ্ছে, আবার কেউ ভেতরের আসবাবপত্র ও ছবি সরিয়ে নিচ্ছে। পার্লামেন্টের প্রবেশপথে আগুন জ্বেলে পতাকা হাতে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

ভবনের ভেতরে ঢুকে তারা সব জানালা ভেঙে ফেলেছে। দেয়ালে সরকারের বিরুদ্ধে নানা বার্তা স্প্রে করে লেখা হয়েছে। এক দেয়ালে লেখা রয়েছে—‘তুমি [সরকার] ভুল লড়াই বেছে নিয়েছ’।

বিক্ষোভের জেরে সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, স্পেশাল কোর্ট, জেলা আদালত, অ্যাটর্নি জেনারেলের দপ্তর, ভূমি রাজস্ব অফিসসহ রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয়ও হামলার শিকার হয়েছে।

সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। সোমবারের রক্তক্ষয়ী অভিযানে ১৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে রাজপথে নেমে এসেছে।

দুর্নীতি, সরকারি নিষেধাজ্ঞা ও রক্তক্ষয়ী অভিযানের বিরুদ্ধে চলমান এই আন্দোলনে সরকারবিরোধী স্লোগান, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। জনতার ক্ষোভ যেন আরও তীব্র হচ্ছে।