এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা আলাপকালে।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, “ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে। দোহায় ইসরায়েলের এই নগ্ন আগ্রাসন একটি জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন।”
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে আল-আরাবিয়া।
তিনি আরও বলেন, “কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব সবরকম চেষ্টা করছে। এছাড়াও কাতার যে সব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে।”