ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মোবাইল ফোন না থাকার কারণে কাতারে ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেল হামাস নেতারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

মোবাইল ফোন না থাকার কারণে কাতারে ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেল হামাস নেতারা

কাতারে নামাজ পড়তে গিয়ে মোবাইল ফোন না নেওয়ার কারণে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন হামাসের শীর্ষ নেতারা। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাস প্রধান খলিল আল হায়াসসহ অন্য নেতারা।

ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান শনাক্ত করেছিল।

প্রশ্ন হলো, কিভাবে প্রাণে বাঁচলেন তারা? প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে গিয়েছিলেন হামাস নেতারা। যেহেতু তারা মূল ভবনে ছিলেন না, তাই ইসরায়েলি বিমান হামলা থেকে রক্ষা পেলেন।

এই ঘটনা নতুন নয়। পূর্বে ইরানেও একই কৌশলে হামলা চালানো হয়েছিল, যেখানে হামাস এবং শীর্ষ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছিল।