ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেতানিয়াহুর ঘোষণা: হামাস নেতা নির্মূল না হলে গাজায় যুদ্ধ থামবে না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

নেতানিয়াহুর ঘোষণা: হামাস নেতা নির্মূল না হলে গাজায় যুদ্ধ থামবে না

অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলছে যুদ্ধ। বিশ্বজুড়ে বারবার যুদ্ধবিরতি ও শান্তির আহ্বান জানানো হলেও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা অব্যাহত রয়েছে।

শেষমেষ, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, শুধুমাত্র হামাস নেতাদের নির্মূল করলেই গাজায় যুদ্ধের অবসান ঘটবে।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কাতারে বসবাসকারী হামাসের সন্ত্রাসী নেতারা গাজার জনগণের কথা ভাবেন না। তারা সব ধরনের যুদ্ধবিরতি প্রচেষ্টা বাধাগ্রস্ত করে এবং যুদ্ধকে অবিরামভাবে টেনে নিয়ে যায়। তাদের নির্মূল করলে আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি সম্ভব হবে এবং যুদ্ধের প্রধান বাধা দূর হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরের কয়েক ঘণ্টা আগে বলেছেন, কাতারে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান তাদের জোটকে ব্যাহত করবে না। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে হামলার বিষয়টি পছন্দ না করলেও, এতে জোটের ওপর কোনো প্রভাব পড়বে না।

এর কিছুক্ষণ পরেই নেতানিয়াহু যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন।