এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে জীবনের বড় আক্ষেপের কথা জানালেন। তিনি স্পষ্টভাবে বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। কাউকে দোষ দিতে চাই না, এটা আমার দুর্ভাগ্য।”
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে যেমন শিরোনামে থাকেন শামি, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনায় নেই। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেন তিনি। কিন্তু পারিবারিক কলহের কারণে ২০১৮ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। সেই বিচ্ছেদ মামলার লড়াই এখনও চলছে।
ব্যক্তিগত জীবনের ঝড় সামলেও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য ধরে রেখেছেন শামি। তবে সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি। শামির ভাষায়, “জীবন আমাদের অনেক কিছু শেখায়। ভুল স্বীকার করতে অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন আর মাঠের পারফরম্যান্স একসঙ্গে সামলানো সত্যিই ভীষণ কঠিন ছিল।”
তিনি আরও বলেন, কঠিন সময়ে নেটিজেনদের কটূক্তি সহ্য করতে হয়েছে। তবে সবসময় পাশে পেয়েছেন সতীর্থদের। বিশেষ করে বিরাট কোহলির কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেকে ঠান্ডা রাখার কৌশল শিখেছেন তিনি। এই সময়েই কোহলির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বও গড়ে ওঠে।