ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মানছেন আফগানিস্তান কোচ জনাথন ট্রট


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মানছেন আফগানিস্তান কোচ জনাথন ট্রট

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে আফগানিস্তান। হংকংয়ের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী দলটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দলের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তান কোচ জনাথন ট্রট জানালেন, বাংলাদেশ তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ।

বাংলাদেশও জয়ে শুরু করেছিল টুর্নামেন্ট, তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। ফলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই বলা যায়।

আফগান কোচের চোখে বাংলাদেশ

জনাথন ট্রট বলেন, “বাংলাদেশ দলে সবসময় কয়েকজন ম্যাচ উইনার থাকে। তাই ম্যাচটা আমাদের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। গরম আবহাওয়ার পরও আমরা মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে আছি। এটা অনেকটা ব্যাটারি রিচার্জ করার মতো। আগামীকাল জিততে পারলে পরবর্তী ধাপ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।”

টুর্নামেন্টে জয় দিয়ে শুরু, এখন বড় লড়াই

হংকংয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আফগানরা। সেই অভিজ্ঞতা নিয়েই তারা নামছে বাংলাদেশের বিপক্ষে। ট্রট বললেন, “টুর্নামেন্টের শুরুতে সবাই একটু নার্ভাস থাকে। তাই জয় দিয়ে শুরু করা দারুণ বিষয়। প্রথম ম্যাচের পর আমরা বিরতি পেয়েছি, যা দলের জন্য খুবই প্রয়োজন ছিল। কারণ তার আগে টানা ক্রিকেট খেলে ফেলেছি—১২ দিনে ৬ ম্যাচ।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বড় ধরনের চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে তাদের সঙ্গে আমাদের ম্যাচগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। কালও তেমন লড়াই হবে আশা করছি। আমরা জয়ের জন্য মুখিয়ে আছি।”