ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের আগমনে জাতিসংঘ সদর দফতের এসকেলেটর থেমে গেল, হোয়াইট হাউস তৎপর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

ট্রাম্পের আগমনে জাতিসংঘ সদর দফতের এসকেলেটর থেমে গেল, হোয়াইট হাউস তৎপর

 

জাতিসংঘ সদর দফতরে এসকেলেটর হঠাৎ থেমে যাওয়ার ঘটনায় হোয়াইট হাউস তদন্তের দাবি জানিয়েছে। এমন পরিস্থিতিতে জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তেরও আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যখন এসকেলেটরে ওঠার চেষ্টা করছিলেন, হঠাৎ সেটি থেমে যায়। ফলে তাদের বাকি অংশটি সিঁড়ি দিয়ে উঠতে হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকে, তাদের অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে।”

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী মজা করে বলেছিলেন, ট্রাম্পের আগমন উপলক্ষে তারা এসকেলেটর ও লিফট বন্ধ করে দেবেন এবং বাজেট সংকটের অজুহাত দেখাবেন।

ঘটনার পর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, “জাতিসংঘ থেকে আমি যা পেলাম তা হলো একটি এসকেলেটর, যা মাঝপথে এসে থেমে গেল।”