ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা, জয়ের লক্ষ্য টাইগ্রেসদের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা, জয়ের লক্ষ্য টাইগ্রেসদের

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে। কিন্তু এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের কারণে টাইগ্রেসরা পড়েছে চাপের মুখে। এবার চতুর্থ ম্যাচে তারা আজ (সোমবার, ১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার সঙ্গে মাঠে নামছে।

ম্যাচটি ভারতের ভিশাখাপত্তনে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় সত্ত্বেও পরের দুই ম্যাচে হারের কারণে দলের মনোবল কিছুটা কমেছে। এখন টাইগ্রেসদের লক্ষ্য দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় ফিরিয়ে আনা।

দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে তিন ম্যাচে দুইটি জয় পেয়েছে। শেষ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে তারা আত্মবিশ্বাসী মেজাজে আছে। জয়ের ধারাকে অব্যাহত রাখতে লাল-সবুজদের বিপক্ষে প্রোটিয়ারা মাঠে নামবে। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা, আর ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৬ নম্বরে।

উল্লেখ্য, ওয়ানডেতে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে টাইগ্রেসরা, বাকি ১৮ ম্যাচে হেরেছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, যা ২-১ ব্যবধানে হেরে যায়।