ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইংল্যান্ডের একচেটিয়া দাপটে লাতভিয়া উড়িয়ে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ইংল্যান্ডের একচেটিয়া দাপটে লাতভিয়া উড়িয়ে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত

নব্বই মিনিট ধরে একনিষ্ঠ আক্রমণে লাতভিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করলো ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ইংল্যান্ড ৫-০ গোলে জয় পায় লাতভিয়ার বিরুদ্ধে। জোড়া গোল করেন হ্যারি কেইন। এছাড়া এক এক করে গোল করেন অ্যান্থনি গর্ডন ও এবেরেচি ইজে। বাকি একটি গোল আসে লাতভিয়ার আত্মঘাতী।

টানা ছয় জয় ও ১৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড নিশ্চিত করলো ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট। এভাবেই তারা টানা আট বিশ্বকাপে সরাসরি জায়গা অর্জন করলো।

প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর মুহূর্ত থেকে ইংল্যান্ড আধিপত্য গড়ে তোলে। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেন টমাস টুখেলের শিষ্যরা। এর মধ্যে ৭টি শট লক্ষ্য বরাবর। বিপরীতে লাতভিয়া ৬ শট নিলেও শুধু ১টি লক্ষ্য বরাবর রাখতে সক্ষম হয় এবং গোলের দেখা পায়নি।

ম্যাচের ২৬তম মিনিটে জন স্টোনসের পাস থেকে বল পেয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। ৪৪তম মিনিটে এবং যোগ করা তৃতীয় মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন হ্যারি কেইন।

বিরতির পর ৫৮তম মিনিটে লাতভিয়া আত্মঘাতী গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ৮৬তম মিনিটে এবেরেচি ইজে শেষ গোলটি করে ম্যাচকে ৫-০তে শেষ করেন।