ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণে উত্তাল ইতালি, রাস্তায় নেমে হাজারো মানুষের বিক্ষোভ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

ইসরায়েলের বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণে উত্তাল ইতালি, রাস্তায় নেমে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে ইতালিতে দেখা গেল প্রবল বিক্ষোভের ঝড়। মঙ্গলবার (১৪ অক্টোবর) উদিনে শহরে প্রায় পাঁচ হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন। একই সময়ে মাঠে ইতালি বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলকে ৩–০ গোলে হারায়, আর বাইরে বিক্ষোভকারীরা শ্লোগানে মুখর করে তোলেন শহর।

বিক্ষোভকারীরা হাতে নিয়ে ছিলেন প্রতীকী লাল কার্ড, যা ফুটবলে নিয়মভঙ্গকারী খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিতে ব্যবহৃত হয়। তারা স্লোগান দেন— “ফ্রিডম ফর প্যালেস্টাইন” এবং “শো ইসরায়েল দ্য রেড কার্ড”—অর্থাৎ “ইসরায়েলকে লাল কার্ড দেখাও।”

এই আন্দোলন শুধু উদিনেতেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি ইতালির রোমসহ বিভিন্ন শহরেও ফিলিস্তিনিদের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে দেশটির সাধারণ মানুষ।

আল জাজিরা জানিয়েছে, ইউরোপ জুড়েই ইসরায়েলের বিরুদ্ধে এমন প্রতিবাদ বাড়ছে, আর ফুটবল মাঠও এখন সেই ক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে।