এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য একটি বিবৃতিতে নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, তেল আবিবের একটি জেলা আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়ে নেতানিয়াহুর প্রচুর কাশি ও ঠাণ্ডা লাগা দেখা দেয়। স্বাস্থ্যের অবনতির কারণে তিনি দ্রুত এজলাস শেষ করার অনুরোধ করেন এবং বিচারকরা তার এই অনুরোধ মেনে নেন।
নেতানিয়াহু আদালতে বলেন,
“সর্দি ও ঠাণ্ডার কারণে আমার অবস্থা খুব ভালো নয়। ডাক্তারও আমাকে দীর্ঘ সময় কোনো কাজ না করার পরামর্শ দিয়েছেন।”
উল্লেখ্য, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান, নেতানিয়াহুকে দুর্নীতির মামলার বাইরে রাখার ব্যবস্থা করতে। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছিলেন।