ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খোঁজে বাংলাদেশ নারী দল, খেলা শুরু বিকেল ৩:৩০


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খোঁজে বাংলাদেশ নারী দল, খেলা শুরু বিকেল ৩:৩০

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে কাঁদিয়ে হেরে ফেলেছিল টাইগ্রেসরা। তৃতীয় ম্যাচে তারা সহজেই হেরে যায় শক্তিশালী নিউজিল্যান্ডের কাছে।

চতুর্থ ম্যাচে টাইগ্রেসরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই চালালেও মাত্র ৩ উইকেটে হেরে যায়।

আজ (১৬ অক্টোবর) বাংলাদেশ নারী দল মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তাদের পঞ্চম ম্যাচে। টানা তিন হারের পর জয়ের খোঁজে আছে নিগার সুলতানা জ্যোতির দল।

ম্যাচের সময়: ভারতীয় শহর বিশাখাপত্নমে, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিট।

এখন পর্যন্ত ৪ ম্যাচে অস্ট্রেলিয়া ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। অন্যদিকে, সমান ম্যাচে বাংলাদেশ মাত্র এক জয়ে ৬ নম্বরে অবস্থান করছে।

টাইগ্রেসদের জন্য অজিদের বিপক্ষে হার মানে সেমিফাইনালের সম্ভাবনা কমে যাওয়া। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। ফ্যানরা এখন উত্তেজনায় অপেক্ষা করছেন—বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক দেখাতে পারবে?