ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সবে শুরু যুদ্ধবিরতি, তার মধ্যেই ভয়ঙ্কর হুঙ্কার! ট্রাম্প বললেন, 'হামাসকে হত্যা করতে বাধ্য হব'


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

সবে শুরু যুদ্ধবিরতি, তার মধ্যেই ভয়ঙ্কর হুঙ্কার! ট্রাম্প বললেন, 'হামাসকে হত্যা করতে বাধ্য হব'

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে চরম হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন, হামাস যদি গাজায় হত্যাযজ্ঞ চালায়, তাহলে তিনি তাদের 'হত্যা করতে বাধ্য হবেন'। আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।

গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত শুক্রবার (১০ অক্টোবর)। উপত্যকাটিতে এখন শুধুই ধ্বংসস্তূপের চিত্র। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের ক্রমাগত বোমাবর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা প্রায় ১৩টি পিরামিডের ওজনের সমান!

ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ, থামেনি ইসরাইলি হামলাও
গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই বিশাল ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা পড়ে রয়েছে। ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও যুদ্ধবিরতির পরেও ইসরাইলি হামলা পুরোপুরি থামেনি। একদিনে আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। তবে তিনি তার এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি।

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পের সরাসরি বার্তা
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প তার কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি লিখেছেন:

“যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!”

সাম্প্রতিক সময়ে হামাস ও ইসরাইল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছিল। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি সেই সংঘাতের পটভূমি হিসেবেই দেখা হচ্ছে।