এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম
আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
হামলার সময়ই ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কয়েকদিনের লড়াই শেষে বুধবার রাত থেকে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।
পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে একটি পাকিস্তানি সামরিক শিবিরে জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে সাত সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে। হামলাকারীরা একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে শিবিরের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়, আর দুইজন প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়।
পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্য দিতে পারেনি।
উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর কাবুলে ক্ষমতায় ফেরার পর আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অবনতি শুরু হয়। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তানে।