ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পারস্য উপসাগরে ইসরাইলের উপস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাহীনতা বাড়াবে'


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

পারস্য উপসাগরে ইসরাইলের উপস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাহীনতা বাড়াবে'

পারস্য উপসাগরে ইসরাইলের উপস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাহীনতা বাড়াবে'

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলবে, কোনো সুফল বয়ে আনবে না। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম।

আলী রেজা তাংসিরি আরো বলেন, "আমরা বিশ্বাস করি পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল পা রাখার সুযোগ পেলে তাতে উসকানি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি ছাড়া অন্য কোনো ফলাফল আসবে না।” আজ শুক্রবার ওমানের নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাইফ বিন নাসের বিন মোহসিন আল রাহবির সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন জেনারেল তাংসিরি।  

তিনি আরো বলেন ইরান বিশ্বাস করে, বিদেশি সেনা উপস্থিতি কোনভাবেই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করবে না বরং নিরাপত্তাহীনতাই সৃষ্টি করবে।

আমেরিকা এবং ইসরাইল মধ্যপ্রাচ্য অঞ্চলের কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইরানের বিরোধী সামরিক জোট গঠনের চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্র থেকে যখন খবর আসছে তখন আইআরজিসি’র কমান্ডার আলী রেজা তাংসিরি এসব কথা বললেন।

তবে বার্তা সংস্থা রাইটার্স গতকাল জানিয়েছে, ইরানবিরোধী জোট গঠনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বেশ কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে এ ধরনের জোট গঠন করতে ইচ্ছুক নয়।খবর  পার্সটুডে/ এনবিএস/২০২২/একে