ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরাইল শান্তির পথে বড় হুমকি! ইরানের কঠোর অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

ইসরাইল শান্তির পথে বড় হুমকি! ইরানের কঠোর অভিযোগ

ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি বলেছেন, ইসরাইলের ইহুদিবাদী শাসনব্যবস্থা এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

রোববার ১৯ অক্টোবর জেনেভায় ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন আইপিইউ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

শামসেদ্দিন হোসেইনি জানান, ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে কোনো রকম প্রচেষ্টার কমতি রাখবে না। তাদের মূল লক্ষ্য হলো অঞ্চলের ভেতরে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

সম্প্রতি কাতারে ইসরাইলের আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, “ইসরাইলের এই সন্ত্রাসী হামলা জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন।”

হোসেইনি আরও বলেন, ইরান সবসময়ই আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার কথা বলে আসছে। এ ব্যাপারে তারা কোনো প্রচেষ্টাই বাদ দেবে না।

‘সংকটকালে মানবিক নীতিমালা রক্ষা ও মানবিক কার্যক্রমে সহায়তা’—এই প্রতিপাদ্য নিয়ে জেনেভায় শুরু হয়েছে ১৫১তম আইপিইউ সম্মেলন। ইরানের উপ-স্পিকার হামিদরেজা হজিবাবাঈর নেতৃত্বে এই সম্মেলন চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।ইসরাইল শান্তির পথে হুমকি