ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকেট দুনিয়ায় বোমা ফাটালো পাকিস্তান! বাবর-রিজওয়ানদের বিগ ব্যাশ খেলার অনুমতি, কী হলো পিসিবির?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৫, ০৯:১০ পিএম

ক্রিকেট দুনিয়ায় বোমা ফাটালো পাকিস্তান! বাবর-রিজওয়ানদের বিগ ব্যাশ খেলার অনুমতি, কী হলো পিসিবির?

গত মাসে পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের বিষয়ে সব ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট এনওসি স্থগিত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে এবার সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে তারা। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটারদের বিগ ব্যাশ লিগে (BBL) খেলার অনুমতি দিয়েছে পিসিবি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো সূত্রে এমন খবর জানা গেছে।

তবে পাকিস্তানি ক্রিকেটাররা শুধুমাত্র বিগ ব্যাশেই খেলবেন, নাকি অন্যান্য সব লিগেও খেলার অনুমতি পাবেন—সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, যেসব ক্রিকেটারের বৈধ চুক্তি ও অনুমতি রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করা হয়েছে।

এবারের বিগ ব্যাশ লিগে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খান দল পেয়েছেন। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার জমজমাট এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে এই পাকিস্তানি ক্রিকেটারদের। এমনকি কয়েকটি দল নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের খেলোয়াড়দের নামে বিশেষ 'ফ্যান জোন'ও তৈরি করেছে।

এবারের বিগ ব্যাশ লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর এবং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও (বিপিএল)। যদি পাকিস্তানি ক্রিকেটারদের সব লিগেই খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে বিপিএলেও তাদের দেখা যেতে পারে।

তবে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে এবার বেশ বেগ পেতে হবে। কাছাকাছি সময়ে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি ILT20)টুর্নামেন্টও আছে। যেখানে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ১৮ জন পাকিস্তানি ক্রিকেটার জায়গা পেয়েছেন।