এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০১:১০ পিএম
পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। রবিবার ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এই খবর নিশ্চিত করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবে পরিণত হয়েছে।
তিনি জানান, আজ কলকাতা থেকে গুয়াংজুতে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করেছে।
সাংহাই-নয়াদিল্লি রুটটি ৯ নভেম্বর থেকে চালু হবে। এই রুটে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে।
এই পদক্ষেপকে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এশিয়ার এই দুই বড় দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত ও হংকংয়ের মধ্যে এরই মধ্যে নিয়মিত ফ্লাইট চলছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশী দেশ এখনও কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী। আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে শীতল প্রতিযোগিতাও চলছে। তবে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে ধীরে ধীরে চীন-ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।