ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনে ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২২, ০৪:৪৬ পিএম

ইউক্রেনে ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

৫৮০টি ফিনিক্স ঘোস্ট কামিকাযে ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরফলে যুক্তরাষ্ট্র আরো গভীরভাবে ইউক্রেন সংঘাতে জড়িয়ে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই প্যাকেজের আওতায় থাকবে এসব ঘোস্ট ড্রোন এবং হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস এবং বিপুল পরিমাণ গোলা বারুদ। পারসটুডে

মার্কিন সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা এবং ইউক্রেনের জন্য যে নিরাপত্তা সহায়তা তহবিল গঠন করা হয়েছে তা থেকে এই সব ড্রোন সরবরাহ করা হবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, “ইউক্রেনের সেনারা ফিনিক্স ঘোস্ট ড্রোনের চমৎকার ব্যবহার করছে এবং আগস্ট মাসের দিকে আমরা এই ব্যবস্থাকে ভালোভাবে সরবরাহ করতে পারব।"

বলা হচ্ছে- ফিনিক্স ঘোস্ট ড্রোন অ্যারো ভাইরোলমেন্ট সুইচব্লেড ড্রোনের মত সব ক্ষমতা রয়েছে তবে এর পূর্ণ সক্ষমতা এখনো মার্কিন সামরিক বিশেষজ্ঞরা প্রকাশ করেন নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ৮২০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার অনুমোদন দিয়েছেন। রাশিয়া ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বারবার হুঁশিয়ার করে আসছে। এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন। ফলে রুশ সেনারা ইউক্রেনে যেকোন বিদেশি অস্ত্র চালানোর ওপর হামলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে এবং তারা এক্ষেত্রে এখন পর্যন্ত অনেকটাই সফল। যুক্তরাষ্ট্র ইদানিং যত অস্ত্রের চালান পাঠিয়েছে তার বিরাট অংশ রাশিয়া ধ্বংস করে দিয়েছে।