ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের চমক: ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক মিত্র এখন সৌদি আরব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

ট্রাম্পের চমক: ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক মিত্র এখন সৌদি আরব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে তিনি এ ঘোষণা দেন। 

ট্রাম্প জানান, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো মেজর অ্যালাই হিসেবে ঘোষণা করা হচ্ছে—যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।
এ মর্যাদা এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশ পেয়েছে।
তিনি আরও জানান, সৌদি সরকারের অনুরোধে বিষয়টি অনুষ্ঠানের আগ পর্যন্ত গোপন রাখা হয়।

ট্রাম্প বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে পরিষদ গঠিত হবে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এর আগে ট্রাম্প নিজেকে ওই পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছিলেন।

যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে ১ লাখ কোটি ডলার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা চলছে।
এ ছাড়া সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়েও আলোচনা হয়।