ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় হামাসের কমান্ডার নিহত! ইসরায়েলের দাবি ও উত্তপ্ত পরিস্থিতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

গাজায় হামাসের কমান্ডার নিহত! ইসরায়েলের দাবি ও উত্তপ্ত পরিস্থিতি

গাজায় হামাসের একজন স্থানীয় কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসময় দু’পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের দায় চাপাচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ রবিবার ২৩ নভেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, নিহত কমান্ডারের নাম আলা আল-হাদিদি। তিনি হামাস নিয়ন্ত্রিত একটি উৎপাদন কার্যালয়ের সরবরাহ শাখার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

আইডিএফ দাবি করেছে, শনিবার গাজার বিভিন্ন স্থানে পরিচালিত হামলার একটি ঘটনায় আলা আল-হাদিদি নিহত হয়েছেন। যদিও হামাসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার গাজায় একাধিক বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের একজন সদস্য ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের জবাবে এসব হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেছেন, এই হামলায় হামাসের পাঁচজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।