ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্রামের নামে ডেকে এনে কেবিন ক্রুকে জোর করে ধর্ষণ! অভিযুক্ত পাইলটকে নিয়ে তোলপাড় বিমান সংস্থা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

বিশ্রামের নামে ডেকে এনে কেবিন ক্রুকে জোর করে ধর্ষণ! অভিযুক্ত পাইলটকে নিয়ে তোলপাড় বিমান সংস্থা!

বেঙ্গালুরুর এক পাঁচ তারকা হোটেলে এক যুবতী কেবিন ক্রুকে ধর্ষণ করেছেন ৬০ বছর বয়সী এক পাইলট । এই গুরুতর অভিযোগে ওই পাইলটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কেবিন ক্রু। অনলাইন সংবাদমাধ্যম এনডিটিভিএই খবর দিয়ে জানিয়েছে, অভিযুক্ত পাইলট একটি বেসরকারি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত।

পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর । অভিযুক্ত পাইলটের নাম রোহিত সারান ঘটনার দিন তিনি হায়দরাবাদের বেগমপেট এবং অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে একটি চার্টার্ড প্লেনে  তাঁর সহকর্মী ও অভিযোগকারিণীর সঙ্গে বেঙ্গালুরুর ওই হোটেলে যান।

দুই পাইলট এবং ওই কেবিন ক্রু সদস্যের ১৯ নভেম্বর পুট্টাপার্থি ফিরে যাওয়ার কথা ছিল। তাই বিশ্রামের জন্য তাঁরা হোটেলে চেক-ইন করেন।

পুলিশকে দেওয়া অভিযোগে ওই নারী উল্লেখ করেন, রোহিত প্রথমে সিগারেট খাওয়ার অজুহাতে তাঁকে তাঁর কক্ষের  কাছে নিয়ে যান। এরপর জোর করে তাঁকে ঘরে ঢুকিয়ে ধর্ষণ করেন।

যেভাবে মামলা হলো
২০ নভেম্বর বেগমপেটে ফিরে অভিযোগকারিণী দ্রুত এভিয়েশন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাছে বিষয়টি জানান এবং বেগমপেট থানায় একটি জিরো এফআইআর দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় ধর্ষণের অপরাধ মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য বেঙ্গালুরু সিটির হালাসুরু থানায়  হস্তান্তর করা হয়েছে।