এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পান্ডিয়া, সাকিব আল হাসান, সিকান্দার রাজা, আন্দ্রে রাসেল কিংবা গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা অলরাউন্ডাররা যা পারেননি, সেটিই করে দেখালেন মালয়েশিয়ার অলরাউন্ডার বিরানদিপ সিং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৩ হাজার রান এবং বোলিংয়ে ১০০ উইকেট নেওয়ার অনন্য ‘ডাবল’ পূর্ণ করেছেন তিনি। এই অর্জন পৃথিবীতে আর কারও নেই।
মালয়েশিয়া, বাহরাইন ও থাইল্যান্ডকে নিয়ে আয়োজিত মিনি সি টি-টোয়েন্টি কম্পিটিশনে মঙ্গলবার বাহরাইনের বিপক্ষে নামেন বিরানদিপ।
ব্যাটিংয়ে ৩ হাজার রান আগেই হয়ে গিয়েছিল। উইকেট ছিল ৯৯টি।
সেদিন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। আর তাতেই তৈরি হয় নতুন ইতিহাস।
এখন তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০৬ ম্যাচে ৩,১০৬ রান ও ১০২ উইকেট—যা একমাত্র ‘ডাবল’ রেকর্ড।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩ হাজার রানের বেশি করেছেন ১১ ব্যাটার। কিন্তু তাদের কেউই ২০টির বেশি উইকেট পাননি।
অন্যদিকে, ১০০ উইকেট নেওয়া বোলারের সংখ্যা ৩০ জন হলেও, তাদের খুব কমজনই ৩ হাজার রানের কাছাকাছি যেতে পেরেছেন।
ফলে বিরানদিপের রেকর্ড সত্যিই অনন্য—অন্যদের ধরাছোঁয়ার বাইরে।
বিরানদিপের ‘ডাবল’ ভাঙার সবচেয়ে কাছে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
১২৬ ম্যাচে তার রান ২,৮৪৬ এবং উইকেট ১০২। মাত্র ১৫৪ রান করলেই তিনিও স্পর্শ করবেন ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক।
বাংলাদেশের সাকিব আল হাসান আছেন আরও দূরে।
১২৯ ম্যাচে সাকিবের ২,৫৫১ রান ও ১৪৯ উইকেট।
আফগানিস্তানের মোহাম্মদ নবি করেছেন ২,৪১৭ রান এবং ১০৪ উইকেট।
Birandeep Singh record, Malaysia cricket news, T20I allrounder record, 3000 runs 100 wickets, Hardik Pandya comparison, Shakib Al Hasan stats, Sikandar Raza milestone, Andre Russell T20 stats, Glenn Maxwell T20 record, Bahrain vs Malaysia match, T20 cricket world record, ICC T20I stats, Malaysia allrounder achievement, Virandeep Singh wickets, T20 double milestone