ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়া-ইউক্রেন রাতভর হামলা: ৯ জন নিহত, কিয়েভে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের থাবা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

রাশিয়া-ইউক্রেন রাতভর হামলা: ৯ জন নিহত, কিয়েভে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের থাবা!

রাশিয়া ও ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষ মিলিয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। একই সময়, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যুদ্ধবিরতি পরিকল্পনা পুনর্বিবেচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার ২৫ নভেম্বর কিয়েভের কর্মকর্তারা জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারো ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করেছে, যেখানে ছয়জন নিহত হয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, স্ব্যাতোশিনস্কি এলাকায় চারজন নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়েছেন। পূর্ব নিপ্রোভস্কি কোয়ার্টারে এক ভবনে হামলায় আরও দুইজন মারা গেছেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। কৃষ্ণ সাগর সংলগ্ন বন্দর নভোরোসিস্ক, রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদার শহরের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলাগুলো ঘটে সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন ২৮-দফা যুদ্ধবিরতি পরিকল্পনা বাতিল করার আলোচনা চলাকালীন। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা প্রকাশ করেছেন যে, পরিকল্পনাটি রাশিয়ার স্বার্থ বা উদ্দেশ্যকে সমর্থন করে।