এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম
পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মাতুয়াগড়ের বিশাল জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় যেন আগুন হয়ে উঠলেন! এসআইআরের বিরুদ্ধে পদযাত্রা শেষে মঞ্চে দাঁড়িয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন, “আমাকে আঘাত করলে সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব!”
মমতা একেবারে ফায়ার মোডে বললেন, “আমি বাংলাদেশিদের মতো কথা বলছি। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক! আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর যদি আঘাত করিস, প্রত্যাঘাত সহ্য করতে হবে!”
তিনি ভবিষ্যদ্বাণী করে দিলেন, “২০২৯ সাল হবে ভয়ংকর। বিজেপি ক্ষমতা হারাবে। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। দিল্লির গদি দখল করবে তৃণমূল!”
এসআইআর নিয়ে ক্ষোভ উগরে মমতা বললেন, “আমি তো ফর্মই ফিলআপ করিনি! এসআইআর আতঙ্কে ইতিমধ্যে ৩৫-৩৬ জন মারা গেছেন। ১০ জন বিএলও হাসপাতালে। কৃষ্ণনগরে রিঙ্কু মৃত্যুর আগে চিঠি লিখে গেছে – আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। কেউ আত্মহনন করবেন না, আমি আছি।”
নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘ছোট স্যর’ বলে কটাক্ষ করে মমতা বললেন, “বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা বড়, মন্ত্রীর চেয়ে আমলা বড়! জানেন তো, জীবিত বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি ভয়ংকর। তাই আঘাত করবেন না!”
মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে বললেন, “কেন্দ্র আপনাদের সঙ্গে প্রতারণা করছে, এর বড় শাস্তি হবে। বাংলায় কথা বললেই বাংলাদেশি? বীরভূমে জন্ম না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত! বাংলাদেশকে দেশ হিসেবে ভালোবাসি, কারণ আমাদের ভাষা এক। বৈধ ভোটারদের কোনো ভয় নেই। আমি থাকতে কারও গায়ে হাত পড়তে দেব না।”
নিজের সংসারের কথা তুলে ধরে মমতা বললেন, “আমরা ধর্ম, ধর্ম করি না। যে মেয়েটি আমার জন্য রান্না করে, আমার সঙ্গে ঘুমায় – সে তফসিলি সম্প্রদায়ের। তাকে মানুষ করে চাকরি দিয়েছি, বিয়ে দিয়েছি।”
বনগাঁবাসীকে উদ্দেশ করে শেষ হুঁশিয়ারি, “আমি ভোট চাইতে আসিনি, আপনাদের আশ্বস্ত করতে এসেছি। বিজেপি আর নির্বাচন কমিশন মিলে ধর্ম নিয়ে খেলছে। কিন্তু এবার আর চুপ থাকব না!”
Mamata Banerjee, Thakurnagar rally, Mamata Bangladesh remark, SIR protest, Mamata warns BJP, 2029 prediction, Mamata injured tiger speech, Matua community, CAA NRC protest, Shubhendu Adhikari dig, Mamata firebrand speech, West Bengal politics, TMC vs BJP 2025, Election Commission allegation, Mamata Banerjee latest news