ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিগারেট আনতে বলে ফাইভ স্টার হোটেলের ঘরে ডেকে ৬০ বছরের পাইলট যুবতী কেবিন ক্রুকে ধর্ষণ করল!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

সিগারেট আনতে বলে ফাইভ স্টার হোটেলের ঘরে ডেকে ৬০ বছরের পাইলট যুবতী কেবিন ক্রুকে ধর্ষণ করল!

ব্যাঙ্গালোরের একটা নামী ফাইভ স্টার হোটেলে যা ঘটেছে তা শুনলে রাগে গা জ্বলে যায়। ৬০ বছরের সিনিয়র পাইলট রোহিত সারানের বিরুদ্ধে গুরুতর ধর্ষণের অভিযোগ তুলেছেন তারই সহকর্মী এক যুবতী কেবিন ক্রু। ভুক্তভোগী নিজেই থানায় গিয়ে মামলা করেছেন।

ঘটনাটি গত ১৮ নভেম্বরের। একটি বেসরকারি এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে হায়দরাবাদের বেগমপেট ও অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে ব্যাঙ্গালোর এসেছিলেন দুই পাইলট আর ওই কেবিন ক্রু। পরের দিন আবার পুট্টাপার্থি ফিরতে হবে বলে তারা ফাইভ স্টার হোটেলে চেক-ইন করেন বিশ্রামের জন্য।

ভুক্তভোগীর অভিযোগ – রোহিত সারান “সিগারেট আনতে হবে” বলে তাকে নিজের ঘরে ডেকে নেন। তারপর জোর করে ধর্ষণ করেন। ২০ নভেম্বর বেগমপেটে ফিরে মেয়েটি তৎক্ষণাৎ কোম্পানির ব্যবস্থাপনাকে জানান এবং বেগমপেট থানায় জিরো এফআইআর দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় (ধর্ষণ) মামলা রুজু করা হয়েছে। তদন্তের জন্য মামলাটি ব্যাঙ্গালোরের হালাসুরু থানায় হস্তান্তর করা হয়েছে।