ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশের যুবারা আগুন! শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান কাপের দিকে এক পা এগিয়ে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

বাংলাদেশের যুবারা আগুন! শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান কাপের দিকে এক পা এগিয়ে

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে আজ যেন লাল-সবুজ ঝড় বয়ে গেল! এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শ্রীলঙ্কাকে একেবারে উড়িয়ে ৫-০ গোলে হারালো বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের জোড়া গোল আর দলের দুর্দান্ত পারফরম্যান্সে গোলাম রব্বানী ছোটনের ছেলেরা দেখিয়ে দিলো – তারা এবার সিরিয়াস!

পুরো ম্যাচেই শ্রীলঙ্কার ডিফেন্সের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ। ২৪ মিনিটে ইকরামুলের দারুণ হেডে গোলের খাতা খোলে। তারপর অপুর অসাধারণ পাসে মানিকের দুর্দান্ত ফিনিশিংয়ে ২-০।

দ্বিতীয়ার্ধে তো যেন একতরফা খেলা! ৬৪ মিনিটে ফয়সাল একজনকে কাটিয়ে ঠান্ডা মাথায় গোল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়েজিদ আর ইনজুরি টাইমে আবার ফয়সাল – ৫-০ এ শেষ!
এ নিয়ে তিন ম্যাচে বাংলাদেশের যুবারা প্রতিপক্ষের জালে ঢুকিয়েছে ১৮ গোল! আগামী শুক্রবার (২৮ নভেম্বর) চতুর্থ ম্যাচে বাহরাইনের বিপক্ষে নামবে লাল-সবুজ বাহিনী।