ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চাঁদোয়া গুল্মের গন্ধে হুঁশ হারান পর্যটক—ভয়ে বেলপাহাড়ীর তিন পাহাড় এড়িয়ে চলেন লোধা শবররা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

চাঁদোয়া গুল্মের গন্ধে হুঁশ হারান পর্যটক—ভয়ে বেলপাহাড়ীর তিন পাহাড় এড়িয়ে চলেন লোধা শবররা

পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ীর গভীর জঙ্গল ও পাহাড়ে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। খুন ডুংরী, কন্যালুকা ও রাজাবাসা—এই তিন পাহাড়ে জন্মায় চাঁদোয়া নামে এক বিশেষ বুনো গুল্ম, যার পাতার মিষ্টি গন্ধ নাকে এলেই দৃষ্টি ঝাপসা হয়ে যায়, মাথা ঘোরে এবং অনেকেরই হুঁশ হারিয়ে ফেলার ঘটনা ঘটেছে।

এই অভিজ্ঞতার কারণেই লোধা শবর সম্প্রদায় পর্যটকদের বারবার সতর্ক করে এসব পাহাড় এড়িয়ে চলতে বলেন।

জঙ্গলঘেরা আমরোলা গ্রাম—ঔষধি গাছের ভান্ডার, আবার ভয়ঙ্কর ফাঁদও

বেলপাহাড়ীর আমরোলা গ্রাম ঘিরে রয়েছে ঘন জঙ্গল আর উঁচু পাহাড়। এখানকার লোধা শবররা জঙ্গলের শালপাতা, কন্দ, পিঁপড়ের ডিম সংগ্রহ করে জীবিকা চালান।

প্রয়োজনে তাঁরা পাহাড়ে ওঠেন বিশল্যকরণী, অশল্যকরণী, পাতালফুর, বনমুরনী, কুদরী-র মতো অসংখ্য জীবনদায়ী ঔষধি গাছ সংগ্রহ করতে। তবে চাঁদোয়া গুল্মের কারণে কিছু পাহাড় তাঁদের কাছে নিষিদ্ধ।

চাঁদোয়ার গন্ধ নাকের মধ্যে গেলেই—

স্থানীয়রা জানিয়েছেন, এই কারণে অনেকেই পাহাড়ে গিয়ে পথ হারিয়ে গ্রামে ফিরতে পারেননি, পরে উদ্ধার করে আনতে হয়েছে।

“গন্ধে ঘোর লাগে, তাই চাঁদোয়ার গাছ দেখে আমরা দূরে থাকি”—বললেন গ্রামবাসী

আমরোলা গ্রামের ৫০ বছরের বাসিন্দা ভটেরাম শবর বলেন—
“আমাদের চারপাশে পাহাড় আর জঙ্গল। ঔষধি গাছের গুণ আমরা জানি। তবে চাঁদোয়ার গন্ধ নিলে চোখ ঝাপসা হয়ে যায়, তাই দূরে থাকি। কত লোক পথ হারিয়েছে, খুঁজে এনে দিতে হয়েছে।”

অন্য বাসিন্দা ভৈরব শবর জানান—
“চাঁদোয়ার অনেক প্রজাতি আছে, দুটি বিশেষ প্রজাতি খুব বিপজ্জনক। ভুল করে কাছে গেলেই সমস্যা। তাই পর্যটকদেরও ওই পাহাড়ে যেতে মানা করি।”

তবে এখন গ্রামের নতুন প্রজন্ম চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া বেশি পছন্দ করছে।

লোধা শবরদের অমূল্য ঔষধি জ্ঞান—গবেষকরা বলছেন সংরক্ষণের প্রয়োজন

বেলপাহাড়ী অঞ্চলের জনজাতি নিয়ে গবেষণা করা স্থানীয় বাসিন্দা বিধান দেবনাথ বলেন—
“লোধা শবররা ‘প্রিমিটিভ’ জাতি হলেও পাহাড়ি ঔষধি গাছের সম্পর্কে তাঁদের অসাধারণ জ্ঞান আছে। কোভিডের সময়ও তাদের গ্রামগুলোতে তেমন প্রভাব পড়েনি। তারা পাহাড় থেকে গাছ এনে ব্যবহার করে সুস্থ থেকেছে।”

Belpahari mystery hills, Chandowa plant smell, Lodha Sabar tribe, West Bengal forest villages, poisonous wild shrubs, Khun Dungri hill, Kanyaluka hill, Rajabasa hill, herbal plants India, tribal medicinal knowledge, West Midnapore tourism, dangerous hill plants, tribal life in forests, Belpahari jungle stories, Indian tribal culture