ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রিটেনে মজুরির বাম্পার বৃদ্ধি! এপ্রিল থেকে ঘণ্টায় ২০০০ টাকার বেশি পাবেন সবাই – তরুণদেরও জিত!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

ব্রিটেনে মজুরির বাম্পার বৃদ্ধি! এপ্রিল থেকে ঘণ্টায় ২০০০ টাকার বেশি পাবেন সবাই – তরুণদেরও জিত!

বৃটেনে জীবনযাত্রার খরচের চাপ কমাতে সরকার বড় সিদ্ধান্ত নিলো – আগামী এপ্রিল থেকে ন্যূনতম মজুরি আরও বাড়ছে! এবার প্রথমবার সব বয়সের শ্রমিকদের জন্য একই হারের দিকে এগোচ্ছে দেশটা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২১ বছর ও তার বেশি বয়সীদের ন্যাশনাল লিভিং ওয়েজ এপ্রিল থেকে ঘণ্টায় ১৯২৫ টাকা থেকে বেড়ে হবে ২০৩৯ টাকা। মানে পুরো বছরে গড়ে ১ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা 

১৮-২০ বছরের তরুণ-তরুণীদের মজুরি বেড়ে ঘণ্টায় ১৭৪১ টাকা হবে – যেটা বয়স্কদের সঙ্গে ফারাক অনেকটাই কমিয়ে দেবে। আর ১৬-১৭ বছর বয়সী ও শিক্ষানবিশদের মজুরি ৬% বেড়ে ঘণ্টায় ১২৮৩ টাকা হচ্ছে।

চ্যান্সেলর রেজেল রিভস বলেছেন, “জীবনযাত্রার খরচ এখন সবার প্রধান চিন্তা। কম আয়ের মানুষদের কঠোর পরিশ্রমের সঠিক দাম দিতেই আমরা ন্যূনতম ও লিভিং ওয়েজ দুটোই বাড়াচ্ছি।”
তবে সবাই খুশি নয়। কিছু বিশেষজ্ঞ বলছেন, তরুণদের এত বেশি মজুরি বাড়ালে কোম্পানিগুলো নতুন করে লোক নিতে চাইবে না। বর্তমানে ১৬-২৪ বছরের যুবকদের মধ্যে যারা পড়াশোনা বা চাকরি কোনোটাই করছে না, তাদের সংখ্যা বেড়ে ৯ লাখ ৪০ হাজার হয়েছে।
ব্যবসায়ীরাও বলছেন, গত ৫ বছরে ন্যূনতম মজুরি ৪০% বেড়েছে – বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি – কিন্তু গড় বেতন ততটা বাড়েনি। ন্যাশনাল ইনস্যুরেন্স বৃদ্ধির সঙ্গে এই মজুরি বৃদ্ধি তাদের ওপর বাড়তি চাপ ফেলছে।

শ্রমিক সংগঠন টিইউসি’র মহাসচিব পল নওয়াক বললেন, “এটা শুধু শ্রমিকদের জন্য নয়, স্থানীয় দোকান-বাজারের জন্যও ভালো। যুব মজুরি ধাপে ধাপে তুলে দেওয়াটাও ঠিক – কারণ তরুণদেরও একই খরচ!”
তবে রেজোলিউশন ফাউন্ডেশন বলছে, তরুণদের মজুরি বৃদ্ধি ‘অতিরিক্ত’ হয়ে গেছে, যা চাকরির সংখ্যা কমিয়ে দিতে পারে। তারা লো পে কমিশনের সিদ্ধান্ত প্রক্রিয়া আবার দেখার দাবি জানিয়েছে।