এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
দুবাইয়ের রাজপরিবারের এক সদস্যের সাবেক স্ত্রী জয়নব জাভাদলি গ্রেফতারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তার সাবেক স্বামী শেখ সাঈদ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুম স্থানীয় পুলিশের কাছে তাকে তাদের তিন মেয়েকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করেছেন।
দুবাইয়ের শাসকের ভাগ্নে এই শেখ সাঈদ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুম।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে জয়নব জাভাদলি তার সাবেক স্বামী শেখ সাঈদ বিন মাকতুম বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সন্তানের কাস্টডি বা হেফাজত নিয়ে তীব্র এক লড়াইয়ে জড়িয়ে আছেন। কয়েক সপ্তাহে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
এ সময় সন্তানদের কয়েকবার তাদের বাবা-মার মধ্যে হাতবদল করা হয়েছে এবং প্রত্যেকেই একে অন্যকে অপহরণের অভিযোগে অভিযুক্ত করেছেন।
জাভাদলি অনলাইন অপরাধের (ই-ক্রাইম) অভিযোগেও সম্ভাব্যভাবে গ্রেফতারের মুখোমুখি হতে পারেন। কারণ তিনি সর্বশেষ মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি লাইভস্ট্রিম করেন। সর্বসমক্ষে যাওয়ার মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন, তিনি একটি বড় ঝুঁকি নিচ্ছেন।