এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম
দক্ষিণ গাজার রাফা শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে ৯ জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলে নতুন দাবি করেছে ইসরাইল। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা বিশেষ অভিযানে এ হামলা চালিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর আরও দাবি, পূর্ব রাফার ভূগর্ভস্থ নেটওয়ার্ক থেকে পালিয়ে যেতে চাওয়া ৩০ জনেরও বেশি যোদ্ধাকে এখন পর্যন্ত হত্যা করা হয়েছে। তবে এই দাবির বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।
ইসরাইলি গণমাধ্যমগুলোর আগের খবর অনুযায়ী, রাফার একটি বড় সুড়ঙ্গে প্রায় ২০০ হামাস যোদ্ধা আটকা পড়ে আছে। হামাস ও মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধ সত্ত্বেও—তাদের নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে তেল আবিব এখনো কোনো সাড়া দেয়নি।
রাফা গাজার যে অংশে অবস্থিত, সেটি এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে ধারণা বিশ্লেষকদের।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। চুক্তির প্রথম ধাপে রয়েছে—
রাফা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ঘিরে নতুন উত্তেজনা এই চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে।