ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হিজবুল্লাহর কড়া প্রতিশোধের হুমকি: "ইসরায়েলের নৃশংসতা ভুলব না!" – কমান্ডার হত্যায় ফুঁসে উঠল লেবানন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

হিজবুল্লাহর কড়া প্রতিশোধের হুমকি: "ইসরায়েলের নৃশংসতা ভুলব না!" – কমান্ডার হত্যায় ফুঁসে উঠল লেবানন

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম।

এক ভাষণে তিনি বলেন, “এই হত্যার জবাব আমরা দেব। কবে দেব, সেই সময় আমরা ঠিক করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে—এমন সম্ভাবনা যেমন আছে, তেমন নাও থাকতে পারে।”
কাতারভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানায়, শুক্রবার ২৭ নভেম্বর টেলিভিশনে প্রচারিত ভাষণে হিজবুল্লাহ নেতা তাবাতাবাইকে হত্যাকে “স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই হত্যার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

গত ২৩ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন।
নতুন যুদ্ধে হিজবুল্লাহর সম্ভাব্য ভূমিকা নিয়ে সরাসরি কিছু না বললেও নাঈম কাসেম লেবাননকে ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় নিজেদের সেনাবাহিনী ও জনগণের ওপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও আশা প্রকাশ করেন, পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি ফেরানো ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে।