ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

"শুধু আরেকজন খেলোয়াড়!" রোহিত-বিরাটকে শুনিয়ে তেম্বা বাভুমার বোমা – ভারতীয় ফ্যানরা রাগে ফুঁসছে!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

"শুধু আরেকজন খেলোয়াড়!" রোহিত-বিরাটকে শুনিয়ে তেম্বা বাভুমার বোমা – ভারতীয় ফ্যানরা রাগে ফুঁসছে!

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে জিজ্ঞেস করা হয়েছিল, রোহিত শর্মা আর বিরাট কোহলি থাকলে ওয়ানডে সিরিজে তাদের প্ল্যান কী। টেস্টে ভারতকে হোয়াইটওয়াশ করা বাভুমা সরাসরি বলে দিলেন, “ওরা শুধু আরেকজন খেলোয়াড়ের মতোই।” তবে সঙ্গে এও মানলেন, এই দুই লিভিং লেজেন্ড ফিরলে ভারতীয় ক্যাম্পে এনার্জি বদলে যাবে।
টেস্ট সিরিজ হেরে যাওয়া ভারত নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু প্রোটিয়ারা এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। তেম্বা বাভুমা অধিনায়ক হিসেবে ১২ টেস্টের মধ্যে ১১টিতেই জিতেছেন – রেকর্ড আরও লম্বা হলো।

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন বললেন, দুই ভারতীয় সুপারস্টারকে মাঠে দেখতে মজাই লাগবে। ভারতের মাটিতে অনেকদিন পর তাদের খেলা দেখার জন্য লোকাল ফ্যানরাও উত্তেজিত।
শনিবার স্টার স্পোর্টসের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে বাভুমা বলেন, “এটা উত্তেজনাকর ব্যাপার, তাই না? দুই লিভিং লেজেন্ড অনেকদিন পর ভারতের মাটিতে খেলবে, লোকালদের জন্য এটা দারুণ ব্যাপার। আমাদের জন্যও মজার, কারণ এই দুই বড় ছেলে থাকলে মাঠে এনার্জি একদম আলাদা হয়। আমরা সেটাই উপভোগ করতে চাই।”

সাদা বলের ক্রিকেটে বাভুমার রেকর্ড তেমন উজ্জ্বল না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, রোহিত-বিরাটের জন্য কি স্পেশাল কোনো প্ল্যান আছে?
বাভুমা হেসে উড়িয়ে দিয়ে বললেন, “আমি মনে করি ওরাও অন্য খেলোয়াড়দের মতোই। আমরা ওদের নিয়ে প্রিপারেশন করব, যে ট্যাকটিক্স মনে আসবে সেটা লাগাব। হ্যাঁ, এনার্জি একটু আলাদা হবে, তবে সেটা উত্তেজনাকর। অধিনায়ক হিসেবে আমার দিক থেকে খুব বেশি কিছু বদলাবে না। ব্যাট হাতে লিড করতে চাই, মাঠে ট্যাকটিক্যালি ছেলেদের লিড করতে চাই। ব্যস, এটুকুই।”

শুভমন গিলকে এই সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছিল, রোহিতের জায়গায়। কিন্তু চোটের জন্য গিল ছিটকে গেছেন। এখন দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। ফলে প্রথমবারের মতো রোহিত শর্মা ও বিরাট কোহলি কে এল রাহুলের অধীনে খেলবেন। রাহুল আগে বিরাট ও রোহিত দুজনেরই অধীনে খেলেছেন।