ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কৃষ্ণসাগরে তেল ট্যাংকারে ইউক্রেনের নৌ-ড্রোন! পুতিনের 'গুপ্ত' রাজস্বে কিয়েভের বড় আঘাত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ০১:১১ পিএম

কৃষ্ণসাগরে তেল ট্যাংকারে ইউক্রেনের নৌ-ড্রোন! পুতিনের 'গুপ্ত' রাজস্বে কিয়েভের বড় আঘাত

কৃষ্ণসাগরের জলপথে চলতে থাকা রাশিয়ার তথাকথিত 'ছায়া নৌবহর'-কে লক্ষ্য করে মারাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় রাশিয়ার জ্বালানি বহনকারী দুটি তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে।

বিবিসি দ্বারা যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, পানির ওপর দিয়ে দ্রুতগতিতে ছুটে আসা ড্রোনগুলো ট্যাংকার দুটির দিকে এগিয়ে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে দেয়। তুরস্কের কর্তৃপক্ষের মতে, হামলার শিকার ট্যাংকার দুটির নাম হলো 'কায়রোস' এবং 'ভিরাট'। মজার বিষয় হলো, জাহাজ দুটিই গাম্বিয়ার পতাকাবাহী।

জানা যায়, শুক্রবার ২৮ নভেম্বর প্রথম হামলাটি তুরস্ক উপকূলে চালানো হয় এবং এরপর 'ভিরাট'-কে আবারও আঘাত করা হয়েছে। তবে, সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ধরনের হামলাকে ইউক্রেনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কিয়েভ চাইছে রাশিয়ার তেল রাজস্বের ওপর চাপ সৃষ্টি করতে, যা ইউক্রেনে চলমান যুদ্ধের অর্থায়নের জন্য ক্রেমলিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হামলার শিকার হওয়া দুটি জাহাজই রাশিয়ার 'ছায়া নৌবহর'-এর অংশ। এই বিশেষ নৌবহরটি ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহার করা হচ্ছে। সাধারণত এই বহরে অপেক্ষাকৃত পুরোনো ট্যাংকার থাকে, যার মালিকানা বা বীমা সংক্রান্ত বিষয়ে প্রায়শই ধোঁয়াশা দেখা যায়।