এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
যুদ্ধ শেষ হওয়ার পর গাজার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে শত শত ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর—এ তথ্য জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি গত আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে বৈঠকে ঘোষণা করেছিলেন, গাজার জন্য ৫ হাজার নিরাপত্তা কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এরই অংশ হিসেবে প্রথম ব্যাচের ৫০০–এর বেশি কর্মকর্তা মার্চে কায়রোতে প্রশিক্ষণ শেষ করেছেন। আর সেপ্টেম্বর থেকে দুই মাস মেয়াদি নতুন কোর্সে আরও শতাধিক কর্মকর্তাকে যুক্ত করা হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া সবাই গাজা স্ট্রিপের বাসিন্দা, এবং তাদের বেতন দেবে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি প্রশাসন।
প্রশিক্ষণে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সীমান্ত নজরদারি, হামাসের ২০২৩ সালের অক্টোবরের হামলার পর গাজার ক্ষয়ক্ষতি মোকাবিলা, এবং সাধারণ অপারেশনাল দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।