ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইন্দোনেশিয়া-থাইল্যান্ডে বন্যার রক্তাক্ত ঝড়! ৪৭৮ মৃত, শত শত নিখোঁজ – গ্রামবাসীরা কাঁদছে, সাহায্য পৌঁছাচ্ছে না!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

ইন্দোনেশিয়া-থাইল্যান্ডে বন্যার রক্তাক্ত ঝড়! ৪৭৮ মৃত, শত শত নিখোঁজ – গ্রামবাসীরা কাঁদছে, সাহায্য পৌঁছাচ্ছে না!

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৭৮ জনে পৌঁছেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশে নিখোঁজ শত শত মানুষের খোঁজে তৎপরতা চলছে, ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

চলতি সপ্তাহে প্রবল মৌসুমি বৃষ্টিতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। হাজারো মানুষ ঘরবাড়িতে আটকা পড়ে যায়।

ইন্দোনেশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সুমাত্রা দ্বীপের দুটি শহরে রোববারও পানি নামেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রাণ পৌঁছে দিতে জাকার্তা থেকে দু’টি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান সুহরিয়ান্তো জানান, সেন্ট্রাল তাপানুলি ও সিবোলগা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে; সেখানে বেশি মনোযোগ প্রয়োজন। জাহাজগুলো সোমবার সিবোলগায় পৌঁছানোর কথা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩১৬ জন হয়েছে এবং এখনো ২৮৯ জন নিখোঁজ।

পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সুংগাই নিয়ালো গ্রামে পানি বেশিরভাগই নেমে গেছে, তবে বাড়িঘর, যানবাহন ও ফসল ঘন কাদার নিচে চাপা পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এখনো পর্যন্ত সড়ক পরিষ্কার বা বাইরের কোনো সহায়তা সেখানে পৌঁছায়নি।