ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নাটক শেষে স্বস্তি! শামীম পাটোয়ারীকে নিয়েই সিরিজের ফয়সালা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

নাটক শেষে স্বস্তি! শামীম পাটোয়ারীকে নিয়েই সিরিজের ফয়সালা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে আলোচিত ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারীকে। প্রথম দুই টি-টোয়েন্টিতে তাঁকে একাদশে না রাখায় নির্বাচক প্যানেলের ওপর কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস।

দল নির্বাচন নিয়ে অধিনায়ক লিটন দাস এবং নির্বাচক প্যানেল গণমাধ্যমে পৃথক বক্তব্য দিয়ে নিজেদের ভিন্ন অবস্থান স্পষ্ট করেছিলেন। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ইঙ্গিত দিয়েছিলেন যে শেষ ম্যাচে শামীমকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

তাঁর কথা মতোই কাজ হলো। আগামী ২ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শামীম আজকেই দলের সঙ্গে যোগ দেবেন। টিম ম্যানেজমেন্ট শামীমকে যুক্ত করলেও কাউকে দল থেকে বাদ দেয়নি।

প্রথম ম্যাচে ৩৯ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় টাইগাররা। বর্তমানে সিরিজে ১-১-এ সমতা বিরাজ করছে। বাংলাদেশ এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও, এইবার যদি আয়ারল্যান্ড বাংলাদেশকে হারাতে পারে, তবে তা হবে তাদের জন্য একটি নতুন এবং বিশেষ অভিজ্ঞতা। আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচে কার মুখে শেষ হাসি ফোটে, সেটাই এখন দেখার অপেক্ষা।

লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।