ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খান বেঁচে আছেন, তাকে জোর করে দেশ ছাড়তে বলা হচ্ছে! বিস্ফোরক দাবি পিটিআই সিনেটরের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম

ইমরান খান বেঁচে আছেন, তাকে জোর করে দেশ ছাড়তে বলা হচ্ছে! বিস্ফোরক দাবি পিটিআই সিনেটরের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর যত গুজব ছড়িয়েছে, সব উড়িয়ে দিলেন পিটিআই-এর সিনেটর খুররম জিশান। তিনি সাফ বলেছেন, “ইমরান খান জিন্দা আছেন, একদম সুস্থ আছেন এবং আদিয়ালা জেলেই বন্দি আছেন।”

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, “সরকার ইমরান খানের জনপ্রিয়তায় এতটাই ভয় পাচ্ছে যে তার একটা ছবি বা ভিডিওও বাইরে আসতে দিচ্ছে না। প্রায় এক মাস ধরে তাকে পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছে। পরিবার, আইনজীবী, এমনকি পিটিআই-এর বড় বড় নেতারাও তার সঙ্গে দেখা করতে পারছেন না। এটা তো মানবাধিকারের চরম লঙ্ঘন!”

তিনি আরও জানান, সরকার ইমরান খানের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তিনি পাকিস্তান ছেড়ে চলে যান। জিশান বলেন, “তাকে বলা হচ্ছে – দেশ ছেড়ে চুপচাপ থাকো, যেখানে খুশি থাকো, সব সুবিধা দেওয়া হবে। কিন্তু যে ইমরান খানকে আমরা চিনি, তিনি কিছুতেই এই শর্তে রাজি হবেন না।”

গুজবের ঝড় থামিয়ে সিনেটর স্পষ্ট করে বলেছেন, “আমরা নিশ্চিত হয়েছি – ইমরান খান জীবিত, সুস্থ এবং আদিয়ালা জেলেই আছেন।”