ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়, রাজশাহী-চট্টগ্রাম শিরোপা লড়াইয়ে উত্তাপ চরমে আজ মিরপুরে জাতীয় স্টেডিয়ামে জমজমাট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০১ পিএম

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়, রাজশাহী-চট্টগ্রাম শিরোপা লড়াইয়ে উত্তাপ চরমে আজ মিরপুরে জাতীয় স্টেডিয়ামে জমজমাট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে মাত্র ১০.২ ওভারে ৮৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিত এনে দেন তারা।

পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান ৩০ বল খেলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রেখে রাজশাহীর রানরথ এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম।

মাত্র ২৯ বলে ছয়টি বিশাল ছক্কায় তুলে নেন নিজের ফিফটি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ২১তম ফিফটি, আর চলতি বিপিএলে তৃতীয়। এর আগে ঢাকার বিপক্ষে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তানজিদ।

এদিকে চট্টগ্রাম এই নিয়ে তৃতীয়বারের মতো বিপিএল ফাইনাল খেলছে এবং টানা দ্বিতীয়বার শিরোপা ম্যাচে উঠেছে দলটি। গত আসরে তারা ফরচুন বরিশালের কাছে হেরে যায়।

এরও আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল চট্টগ্রাম। এবার শেখ মেহেদি হাসানের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দলটি।

অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আজ ১২তম আসরে দ্বিতীয় বিপিএল শিরোপা ঘরে তোলার লক্ষ্য তাদের।