ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানে সামরিক হামলা নয়, জনগণের সিদ্ধান্তই মুখ্য! ওয়াশিংটন-তেলআবিবের যুদ্ধহুমকির পথে নারাজ ফ্রান্স


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ইরানে সামরিক হামলা নয়, জনগণের সিদ্ধান্তই মুখ্য! ওয়াশিংটন-তেলআবিবের যুদ্ধহুমকির পথে নারাজ ফ্রান্স

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনায় প্রাণহানির অভিযোগ উঠলেও দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের অগ্রাধিকারে নেই। রোববার ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো স্পষ্টভাবে এই অবস্থানের কথা জানিয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএফপি।

রোববার ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান ‘লে গ্রঁ জুরি’-তে অংশ নিয়ে অ্যালিস রুফো বলেন, তার মতে ইরানের জনগণকে যেভাবে সম্ভব সমর্থন করা উচিত। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দনীয় কোনো বিকল্প নয়। তার ভাষায়, এই শাসনব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত ইরানি জনগণকেই নিতে হবে।

তিনি আরও বলেন, ইরানে ইন্টারনেট শাটডাউনের কারণে বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড ঘিরে সংঘটিত তথাকথিত ‘গণ-অপরাধ’ নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে। গত ৮ জানুয়ারি থেকে ইরানজুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ থাকায় ৯ কোটিরও বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।